বিশেষ প্রতিনিধি :: মঙ্গলবার সন্ধ্যায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে গ্রামীণ ব্যাংকের সাথে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশে কৃষির উন্নয়নে করণীয়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডঃ এ কে এম সাইফুল মজিদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আবদুল আউয়াল বিশ্বাস।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি আব্দুর রহিম খাঁন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর শিখা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ জামাল উদ্দিন বিশ্বাস, কৃষিবিদ মোতাহার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ প্রফেসর ড. আলাউদ্দিন পিকে, হাসান উজজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ উদ্দিন , আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, প্রকৌশলী মনির উদ্দিন হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান হিরণ, দৈনিক গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এসএম আশরাফুল আলম, মইনুল ইসলাম, অধ্যাপক আমজাদুর রহমান খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
আপনার মতামত কমেন্টস করুন