লক্ষ্মীপুর প্রতিনিধি []
লক্ষ্মীপুরের কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে কর্মচারিকে (পরিছন্ন কর্মী) যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজির হাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর পক্ষে অভিযোগটি পাওয়া যায়।
ভুক্তভোগীর মা লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে দীর্ঘদিন হাজিরহাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় সময় অভিযুক্ত মামুন তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিক ইঙ্গিত করতেন। বিষয়গুলো অন্য মালিকদের জানানো হলে তারা আর এমন হবেনা বলে জানিয়ে দেন। কিন্তু কিছুদিন পরে পূনরায় অভিযুক্ত মামুন এক্স-রে রুমে মেয়েটিকে মেশিন পরিষ্কার করার অজুহাতে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দিয়ে ছাড়া পায়।
বিষয়টি সে বাড়িতে এসে জানালে তার মা বাধ্য হয়ে স্থানীয় প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনকে অবহিত করে তার মেয়েকে জোরপূর্বক যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত মামুনের শাস্তি দাবি করেন। ভুক্তভোগী নারী ভিডিও বক্তব্যে তার সাথে যৌন হয়রানির বিষয়টি তুলে ধরেন।
লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো.মামুন বিষয়টি এড়িয়ে যান।
পররর্তীতে ল্যাবের অন্য মালিক শিমু রানী দাস জানান, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ মিথ্যা এবং কিছু লোক তাকে হেয় করতে ষড়যন্ত্র করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু তাহের বলেন, অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও তিনি বলেন, মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়ন নেই। এদের বারবার নোটিশ করলেও নিবন্ধন নবায়ন করেনি। নিবন্ধন বিহীন অবৈধ এসব ল্যাবের বিরুদ্ধে খুব শ্রীর্ঘই অভিযান পরিচালিত হবে।
কমলনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত কমেন্টস করুন