শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কমলনগরে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ে ছাত্রকে অমানবিক নির্যাতন : অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মো: আনোয়ার হোসেন
  • আপডেট সময় : Thursday, June 8, 2023
  • 1054 বার দেখা হয়েছে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি []

লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন ও ছাড়পত্র (টিসি) দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে ইভটিজিং এর অপবাদ দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানো ও পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়। এই অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক মো: রেজাউলের বিরুদ্ধে। বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিবাবকরা।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনার বিষয়ে নিয়ে গত ২ জুন বিভিন্ন গন মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের পক্ষ থেকে ৪ জুন ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে উপজালা সহকারী কমিশনার (ভুমি) ফেরদৌস আরাকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি কে আগামী ১২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ওই ছাত্রের অভিবাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাতিজার জন্য নির্যাতনের শিকার ওই ছাত্রের বোনের বিয়ের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রকে মারধর (নির্যাতন) করে জোরপূর্বক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) প্রদান করা হয়। যা নিয়ম বহির্ভূত।

আহত ইয়াছিন আরাফাত সজল উপজেলার চর লরেন্স গ্রামের তুলাতলী এলাকার আহসানুল্লার ছেলে ও চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি করে দেয়া হয়েছে তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ