শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উলিপুরে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন দেখালেই পাচ্ছে করোনা টিকা

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : Tuesday, January 11, 2022
  • 494 বার দেখা হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন দেখালেই দেয়া হচ্ছে করোনা টিকা।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ ডাক বাংলো ও উপজেলা শিক্ষা অফিসের সামনে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীর দীর্ঘ সারির লাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার পৌরসভার ভিতরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ২ টি কেন্দ্র এসি যুক্ত যথা উপজেলা পরিষদ ডাক বাংলো ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপর তলায় শিক্ষার্থীদের করোনা টিকা ফাইজার ডোজ প্রদান করা হয়। জানা যায়, শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করতে এসি কক্ষের প্রয়োজন। তাই যেখানে এসি কক্ষ রয়েছে সেখানেই উলিপুর পৌরসভার মধ্যে ৭টি প্রতিষ্ঠানের ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম বলেন, আজ উপজেলার ৫ টি প্রতিষ্ঠান উলিপুর হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ, এমএস স্কুল এ্যান্ড কলেজ, উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও এন এস আমীন রেসিডিয়ান্সিয়াল স্কুলের ১২-১৮ বছরের সকল শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হয়।

এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও উলিপুর পৌরসভার পৌর মেয়র আলহাজ্জ মামুন সরকার (মিঠু) সহ আরও অনেকে।

পৌরসভার ভিতরের শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের টিকা নেয়া ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহাবুবা, সুমাইয়া, আরশি, ৮ম শ্রেণির শিক্ষার্থীর সুচন্দা, সুমাইয়া, ৭ম শ্রেণির শিক্ষার্থী, রাফিয়া, ফাহিমা বলেন আমরা করোনা টিকা নিয়েছি কোন ধরনের সমস্যা অনুভব করতেছিনা।

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সুভাশ চন্দ্র বলেন আমরা শিক্ষার্থীদের করোনা টিকার ফাইজার ডোজ হাতে পেয়েছি আজ মঙ্গলবার থেকে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন আজ প্রায় ৩০০০ ডোজ করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হবে। এখন পর্যন্ত কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ