শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উলিপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আবুল কালাম আজাদ,২৮ সেপ্টেম্বর,২০২২
  • আপডেট সময় : Thursday, September 29, 2022
  • 499 বার দেখা হয়েছে

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি []

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় একটি গরু ও দুইটি ছাগল মারা যায়।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রামদাস ধনিরাম কানিপাড়া এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামের মৃত্যু জহুর মিয়ার ছেলে শহিদুল ইসলাম বাড়ির পাশে থাকা জমিতে কাজ করছিল। এ সময় আকস্মিক ভাবে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতের আঘাতে শহিদুল ইসলাম গুরুত্বর আহত হন। এ সময় একটি গরু ও দু’টি ছাগল জমিতেই মারা যায়। পরে স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শহিদুল ইসলাম হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌনি সেন গুপ্ত জানান, বজ্রপাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ