উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ নিরাশা হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পৌর শহরের সরদারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বেঁচা কেনা করছে। এ সময় উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই এলাকার রমজান আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিরাশা হোসেনকে দুইশত বিশ পিচ ইয়াবা ও দুই’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কেনা বেঁচার সাথে জড়িত পাঁচজন ঘটনাস্থল পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নিরাশার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন