উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ::
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
আজ শনিবার (৮ জানুয়ারি) উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে বিকাল ৪ ঘটিকায় যান। সেখানে তিনি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন সহ অফিসের ব্যবস্থাপনা বিষয় সমুহ পরিদর্শন করেন। অত্র প্রতিষ্ঠানের ৪ তলা ভবনের জায়গা নির্ধারন ও উদ্বোধন করেন।
ওই প্রতিষ্ঠান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন সহ সকল শিক্ষক কর্মচারী। আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উলিপুর উপজেলার অতিরিক্ত উপ-সহকারি প্রকৌশলী বিজন চন্দ্র রায়, সংশ্লিষ্ট ঠিকাদার হাবিব মিয়া সহ আরও অনেকে।
আপনার মতামত কমেন্টস করুন