শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উলিপুরে আলোকিত শিশুকণ্ঠ পরিষদ এবং রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : Sunday, October 9, 2022
  • 655 বার দেখা হয়েছে
 উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি []
কুড়িগ্রামের উলিপুরে আলোকিত শিশুকণ্ঠ পরিষদ তবকপুর আয়োজিত সারাদিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী উৎযাপন উপলক্ষ্যে র‍্যালি, কুইজ প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ রবিবার(৯ অক্টোবর) উপজেলার তবকপুর ইউনিয়নের আলোকিত শিশুকণ্ঠ পরিষদ তবকপুর আয়োজিত সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করে। ওই অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইয়াহিয়া এবং বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন, ওই মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ আসাদুজ্জামান, চিলমারী আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান সবুজ এবং ছারসিনা আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মোঃ আতাউর রহমান
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বালাবাড়ি ফাজিল  মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোঃ মোফাখখের আহমেদ সামছী।
অপরদিকে, কুড়িগ্রামের উলিপুরে রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় আয়োজিত সারাদিন ব্যাপি ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গুনাইগাছ  ইউনিয়নের উলিপুর জুম্মাহাট রোড পৌর পিলার সংলগ্ন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়। ওই মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে এলাকার প্রধান প্রধান সড়কগুলোতে র‍্যালি প্রদর্শন করেন। র‍্যালি শেষে  মাদ্রাসা চত্বরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়।
এতি প্রধান অতিথি ছিলেন, হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের সহঃ শিক্ষক মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, মাওঃ তৌহিদুল ইসলাম, মাওঃ আসাদুল্লাহ জিহাদি, মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য ওলামায়ে কেরাম।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসার
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুফতি মাওলানা মোহাঃ হাবিবুল্লাহ আজাদী সাহেব।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ