জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি ১ম পর্বের পরীক্ষায় বরিশালে নকলের প্রবনতা লক্ষ্য করা গেছে। ২৯ ফেব্রুয়ারী (শনিবার) সরকারী ব্রজমোহন কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি পরীক্ষা চলাকালে নকলের প্রবনতার বিষয়ে জানাজানি হলে তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট রাজিব আহম্মেদ তাৎক্ষনিক পরীক্ষার হলে নজর দারি বাড়ানোর ব্যাবস্থা করেন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
পরবর্তী পরীক্ষা গুলো যাতে সম্পুর্ন নকল মুক্ত অনুষ্ঠিত হয় তার প্রয়োজনীয় ব্যাবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।