সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সোনাগাজীতে কর্মবিমুখ ৮শ’ পরিবারের মাঝে হোসাফ গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ’র চেয়ারম্যান শিল্পপতি মেয়াজ্জেম হোসেনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির।

৩১ মার্চ (মঙ্গলবার) সকাল থেকে তিনি কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় আনোয়ারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব, হোসাফ গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ’র কর্মকর্তা নূরুল আমিন ফারুক, ইউপি সদস্য আবদুল বারিক আরুমিয়া, গোলাম কিবরিয়া শামীম সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের ক্রান্তিকালে কর্মহীন মানুষদের জন্য এই খাদ্য সামগ্রীর ব্যবস্থা করায় চেয়ারম্যান জহিরুল আলম জহির এবং আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল বারিক আরু মিয়া হোসাফ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মোয়াজ্জেম হোসেনের প্রতি আমিরাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

হোসাফ গ্রুপের পক্ষে সোনাগাজীতে ৮শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সোনাগাজী(ফেনী) সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেছেন, ইনশাআল্লাহ আমিরাবাদ ইউনিয়নে কোন মানুষ না খেয়ে মরবেনা। যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

২৯ মার্চ (রোবার) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের অস্বচ্ছল একশত পরিবারের মধ্যে পরিবার প্রতি ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তৈল সহ (মোট ১০কেজির প্যাকেজ) বাড়ীতে বাড়ীতে পৌঁছে দেন চেয়ারম্যান জহিরুল আলম জহির।

চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, এভাবে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ অথবা আমার ব্যাক্তিগত অর্থায়নে, হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। আমার ইউনিয়নে যারা খাদ্য সংকটে পড়বেন তারা ইউপি সদস্যদের মাধ্যমে অথবা সরাসরি আমার নাম্বার (01736737874) যোগাযোগ করার অনুরোধ করছি।

চেয়ারম্যান জহিরুল আলম জহির সরকারের পাশাপাশি এলাকার সামর্থবান সকলকে নিম্ন আয়ের এসব মানুষকে খাদ্যসহ সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব গেদুমিয়া ভূঞা, ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল বারেক আরুমিয়া, ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীম, ওহিদ হোসেন, নিজাম উদ্দিন, ইউপি সচিব আবদুল হালিম, যুবলীগ নেতা আইয়ুব নবী ফরহাদ, এনামুল হক, ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন খন্দকার, জিয়াউদ্দিন পামেল প্রমূখ।

করোনা পরিস্থিতিতে আমিরাবাদে কোনো মানুষ না খেয়ে মরবে না-জহির চেয়ারম্যান