যশোরের শার্শায় বালু বহনকারী ট্রাক্টরের ধাক্কায় জিম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত জিম উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং রামপুর সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে স্কুলের সামনের রাস্তায় বালু বহনকারী একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দিলে শিশুটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরে ঘাতক ট্রাক্টরের চালককে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান নিহত স্কুল ছাত্র বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল, এসময় বালি বহনকারী ট্রাক্টরের চাপায় এই ঘটনা ঘটে। আটক ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

শার্শায় বালু বহনকারী ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত