

অনুসন্ধান প্রতিবেদন ::
অপর একটি সূত্রে জানা গেছে, সোলাইমান ও লোকমান লামচরীর পৈতৃক বাড়িতে গিয়ে বাবা মা ও এলাকাবাসী যাতে মামলার বাদী আখি আক্তারকে তালাকের পরে তা গোপন রেখে গত বছরের শীত মৌসুমে অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত স্বামী সোলাইমান আখিকে নিয়ে তার বাবার বাড়িতে দাম্পত্য জীবন কাটিয়েছেন কিংবা আমলী আদালতে ১০৭/১১৭(গ) ধারার মামলা নিষ্পত্তির স্বার্থে সোলাইমান তার পিতা ও দু’জন আপন চাচাকে নিয়ে ১৩ অক্টোবর চর আবদানী আখির বাবার বাসায় এসে মিমাংসা বৈঠকে মিলিত হয়ে সেখানে রাত যাপন করেছেন এই মর্মে কোন আলামত বা স্বাক্ষী প্রমান তদন্তকারী ম্যাজিস্ট্রেট না পান সেই প্রভাব খাটাতে মরিয়া হয়ে কাজ করছে।

নিজস্ব প্রতিনিধি,ভোলা::
কুখ্যাত সন্ত্রাসী মোসলেউদ্দিনের গ্রেফতার এবং বিচারের দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে পশ্চিম ইলিশার সাধারন জনগণের ব্যানারে ২ শতাধিক মানুষের উপস্থিতিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য অনুসন্ধান টিভিনিউজকে জানান,ঘটনার দিন শনিবার (৪ঠা অক্টোবর) আনুমানিক রাত আটটায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৯ নং ওয়ার্ডের সুদুরচরে আমার মেয়ে বিবি রহিমা (৫০) এবং একই এলাকার বাসিন্দা মো. মোসলেউদ্দিন (৪৫) সাথে বিগত ২ মাস পূর্বে আমার মেয়ের জামাই মোঃ জামাল উদ্দিন (৫৫) নিকট চাঁদা চায়। চাঁদা দিতে রাজি না হইলে তখন থেকেই বিরোধের সৃষ্টি হয়। সে থেকে মোসলেউদ্দিন প্রায় সময় আমার মেয়ের জামাইকে বিভিন্ন ধরনের হুমকি দমকিসহ মারমুখী আচারন করে। আমি বৃদ্ধ অসহায় মানুষ আমার স্ত্রী এবং মেয়ে-নাতনির উপর হামলার বিচার চাই। সন্ত্রাসী মোসলেউদ্দিনের উপযুক্ত শাস্তি দাবি করি।
ভুক্তভোগী বিবি রহিমা বলেন, মোসলেউদ্দিনের সাথে আমাদের পূর্ব শত্রুতার জেড়ে এবং বৃষ্টির পানির নিয়ে আমার বসত বাড়ীতে এসে বাকবিতন্ডার জড়ায়, এরমধ্যেই অশ্লীল, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে হামলা করে। তখন চেচামেচি শুনে আমার মা এগিয়ে গেলে তার উপর রামদা দিয়ে কোপ দেয়। এবং এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমরা এবিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ করি (জিডি নম্বর -২৩৬০)
ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমার মেয়ে এবং নাতনি লিজার সাথে মোসলেউদ্দিনের ঝগড়া শুনে ঘর থেকে বের হয়ে দেখি মোসলেউদ্দিন ও তার স্ত্রী মিলে আমার মেয়ে এবং নাতনি কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, লোহার রড দিয়ে জখম করে এবং তার হাতে থাকা দাঁড়ালো দা দিয়ে হামলা করতেছে আমি বাঁধা দিতে গেলে আমার ডান হাতে কোপ দেয় এরপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।
আমি একজন বৃদ্ধ অসহায় মহিলা আমার উপর এই অর্তকিত হামলার উপযুক্ত বিচার চাই। মোসলেউদ্দিন কে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
ভুক্তভোগী লিজা বলেন প্রত্যক্ষদর্শীদের ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে সকল অভিযুক্তরা প্রকাশ্যে আমাদেরকে প্রাণাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা আবুল কাশেম জানান, অভিযোগ দায়ের করার পরই বাদীকে সহ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত মোসলেউদ্দিনকে পাওয়া যায়নি, তদন্ত চলতেছে। এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীরা পলাতক রয়েছে।
অনুসন্ধান ডেস্ক ::
বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারে প্রকাশ্য দিবালোকে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের আলোচিত সেই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে দায়ের হওয়া মামলায় আজ জুডিশিয়াল তদন্ত সম্পন্ন হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-হেল-মাফির আদালতে এ তদন্তকার্য সম্পন্ন হয়। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মো. রকিবুল ইসলাম এর নির্দেশে কোতয়ালী থানার এসআই মো. আবদুল কুদ্দুস মোল্লাকে মামলার তদন্তভার দেয়া হলেও তিনি নির্যাতনের শিকার আখি আক্তারকে নির্যাতনের ঘটনা থেকে উদ্ধারকারী পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায়ের বদলীর জন্য দীর্ঘ ৭ মাস অপেক্ষার পর গত ২২ জুলাই তারিখে বাদীসহ কোন প্রতক্ষ্যদর্শী স্বাক্ষীকে তলব ছাড়াই একতরফা মনগড়া চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষে এ্যাড. হুমায়ুন কবির-১ এর নেতৃত্বে এ্যাড. মাজহারুল ইসলাম সেরনিয়াবাত(জাহান) এবং এ্যাড. গৌরাঙ্গ চন্দ্র শীল কঠোর চ্যালেঞ্জ করে জুডিশিয়াল তদন্ত দাবী করলে বিজ্ঞ বিচারক তা মঞ্জুর করে জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

চেয়ারম্যান
অধ্যক্ষ(অব:) প্রফেসর ড.গোকুল চন্দ্র বিশ্বাস
উপদেষ্টা সম্পাদক
মো. আ. রাজ্জাক ভূইয়া (বীর মুক্তিযোদ্ধা)
উপদেষ্টা
ড.বাহাউদ্দিন গোলাপ, রাম কৃষ্ণ নাথ
পৃষ্ঠপোষক
বিশ্বজিৎ ঘোষ (বিশু)
আইন উপদেষ্টা
এ্যাড. মোঃ মিজানুর রহমান
ঢাকা জেলা বার এ্যাসোসিয়েশন
ব্যবস্থাপনা পরিচালক
সুগন্ধা মজুমদার
নির্বাহী সম্পাদক
মো. মাসুদুর রহমান চাকলা
মোবাইল:০১৭৩৫৩১৩২০৫
বার্তা সম্পাদক
আপন মন্ডল
মোবাইল: ০১৭৫৩৫৪৭০৭৪
ব্যবস্থাপনা সম্পাদক
ড. সরকার মোঃ আবুল কালাম আজাদ
মোবাইল: ০১৭২০২৫৬৪৫৭
সম্পাদক ও প্রকাশকঃ পি.সি মজুমদার শিশির
বার্তা কক্ষ ও যোগাযোগ
মোবাইলঃ ০১৭১৫৮৫১৪৯১
Sarkar Villa, House # 47- 48, Block # D, Road # 23, Pallabi, Dhaka -1216
ই-মেইল: atvnews.press@gmail.com
ওয়েব: https://anusandhantv24.com/

