নিজস্ব প্রতিনিধি::

পিরোজপুরে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাড সাদিকুর রহমান লিংকন। রোববার সন্ধ্যায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর হাতে পুষ্পার্ঘ্য অর্পণ এর সময় পিরোজপুরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিতদের মাঝে পিরোজপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে জনগনের সাথে কাজ করার আহবান জানান।

পিরোজপুরে নবগঠিত বিএনপির কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

 

রাজশাহী প্রতিনিধি ::

রাজশাহীর পবায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের দায়ে জর্জরিত হয়ে স্ত্রী-সন্তানদের হত্যা করে মিনারুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বামনশিকড় এলাকায় নিজ বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বামনশিকড় গ্রামের রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি ত্রাণ বিতরণের জন্য এখন পদ্মার চরাঞ্চলে আছি। কী কারণে, কীভাবে, কী ঘটেছে বিস্তারিত জেনে বলা যাবে।

স্থানীয় এক বাসিন্দা জানান, মনিরুল ইসলাম কৃষিকাজ করেন। যতটুকু জানি, তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।

তবে নিহতদের কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এতে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারও কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারও কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

চিরকুটে আরও লেখা আছে, ‘আমরা চারজন পৃথিবী থেকে চলে যাচ্ছি, আর দেখা হবে না খোদা হাফেজ। আমি মিনারুল নিচের যেসব লেখা নিজ হাতে লেখব। সব আমার নিজের কথা। আমরা চারজন মারা যাব। এই মরার জন্য কারো কোনো দোষ নেই…।

আমি প্রথমে আমার বউকে মেরেছি। পরে মাহিনকে এবং তারপর মিথিলাকে মেরেছি। তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি। চারজনের মরা মুখ যেন বাপের বড় ছেলের বউ বাচ্চা না দেখে…এবং জানাজায় না যায়। আমাদের চারজনকে ঢাকতে আমার বাবাটা যেন টাকা না দেয়…।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘স্ত্রী, ছেলে ও মেয়েকে গলাটিপে হত্যা করে বাবা আত্মহত্যা করেছে বলে জেনেছি। আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।’

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, ‘কারণ এখনও সঠিকভাবে বলা সম্ভব না। হয়তো পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করে থাকতে পারে।’

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি []
নওগাঁর পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডাসকো সমন্বিত পানি সম্পদ ব্যাবস্থাপনা (ওডজগ) প্রকল্প এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
কর্মশালায় উপজেলার ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ উপজেলায় বিভিন্ন এলাকায় পানির লেয়ার ৩ শ’ মিটারের মধ্যে হওয়ায় এলাকার জন্য এটা খুবই আশংকাজনক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই সমস্যার সমাধানে ভবিষ্যত প্রজন্মের জন্য পানি সম্পদ ব্যবহার নিশ্চিত করতে পানি অপচয় রোধ, ভূ-গর্ভস্থ পানির কম ব্যাবহার এবং ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সংযোজন ব্যাবহার উন্নীত করতে হবে। এর পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও মানুষকে সচেতন হতে হবে বলেও মনে করছেন তারা।
কর্মশালায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম, এরয়িা সমন্বয়কারী খাইরুল ইসলাম, আইডাব্লিউআরএম প্রকল্পের কর্মকর্তা সুপলাল মুর্মু, সিএম গোলাম রাব্বানী ও সেলিনা ইয়াসমিন, ইউপি চয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ ৬৫জন রিসোর্স পার্সন অংশ গ্রহণ করেন।

পোরশায় ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত