
আজ সোমবার(২২ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় “মাইনরিটি ঐক্যজোট (MINORITY UNITY COALITION)” নামে সংখ্যালঘুূদের একটি সম্মিলিত সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।




গোটা বিশ্বজুড়ে দিপু চন্দ্র দাস হত্যাকে কেন্দ্র করে তোলপাড় হলেও সরকার প্রধান কিংবা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দিপু দাসের পরিবারের সাথে যোগাযোগ কিংবা ন্যূনতম অনুভূতিও প্রকাশ না করায় এ নৃশংস ঘটনার বিষয়ে সরকারের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। অপরদিকে, দিপু দাস কর্মরত ছিলেন ওই প্রতিষ্ঠানটির ষড়যন্ত্রের জাল উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তাঁরা।

অনুসন্ধান ডেস্ক ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ছাত্র-জনতারা। শুক্রবার ভোলা, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সংবাদদাতাদের পাঠানো খবর :
ভোলা : ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজার দাবিতে ভোলায় কফিন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রতীকী কফিন কাঁধে নিয়ে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারের হাটখোলা জামে মসজিদ চত্বর থেকে ভোলাবাসীর আয়োজনে মিছিলটি বের হয়। মিছিলটি বরিশাল দালান হয়ে বাংলাস্কুল মোড় ঘুরে নতুন বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে যোগ দেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, শফিউর রহমান কিরণ, বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সদস্য ইয়ারুল আলম লিটন, জামায়াতে ইসলামী প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, জমিয়াতুল মোদাররেছিন ভোলা জেলা সেক্রেটারি মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক, জুলাই যোদ্ধা রাহিম ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সাভার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদী জনতা। শুক্রবার জুমার নামাজের পর সাভার এলাকার প্রতিবাদী জনতা এ কর্মসূচি পালন করেন। সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বরে এসে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করেন।
কুড়িগ্রাম : ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
এ সময় তারা ‘লীগ ধর জেলে ভর’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবো না’, ইত্যাদি নানা স্লোগানে প্রকম্পিত করে শাপলা চত্বরে এলাকা। ব্লকেড কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।
রংপুর : হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে শোক র্যালি ও সমাবেশ করে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ‘আপামর বিপ্লবী ছাত্রজনতা, রংপুর’ ব্যানারে নগরীর জুলাই চত্বর থেকে শোক র্যালিটি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে জুলাই চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর : শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য। শুক্রবার জুম্মার নামাজের পর জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাজশাহী : হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ছাত্র জনতা। সর্বদলীয় জুলাই ঐক্রের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টান্ডে এসে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহফুজ কিরন, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামানও জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের ব্যানারে ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতা রূপগঞ্জ থানার সামনে ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান।
পটিয়া, চট্টগ্রাম : ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা নত না করা জুলাই আন্দোলনের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকা-ের মূল হোতা কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করীমকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলানোর দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।




নিজস্ব প্রতিনিধি ::
নগরীতে জাতীয়তাবাদী দল বিএনপির ১৩ নং ওয়ার্ডের উদ্যোগে বিজয় র্যালি ১৬ ই ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় বরিশাল সিএন্ডবি সড়ক থেকে বের হয়ে বাংলাবাজার সদর রোড প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে মুল বিজয় র্যালির সাথে মিলিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ ও মেয়র, সংসদ সদস্য অ্যাড. মজিবুর রহমান সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক হাসিব আহমেদ অপু, বরিশাল ল’ কলেজের সাবেক এজিএস অ্যাড. আঃ বারেক, মহানগর জাসাস এর সভাপতি মীর আদনান তুহিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফেরদৌস খান মুনীর, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আঃ মাজেদ সিকদার সুজন, বিএনপি নেতা রাশেদ খান তুহিন, বিএনপি নেতা মীর তানভীর আহমেদ ও সাবেক ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামিম সিকদার প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মহানগর ওলামা দলের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আঃ কাইউম।

নিজস্ব প্রতিনিধি, ৩ নভেম্বর রাত ১২.০৩ মি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে মহানগর জিয়া স্মৃতি পাঠাগার বরিশাল । বুধবার জোহরবাদ সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সদস্য সচিব আঃ রহমান তালুকদার। মুরাদুল ইসলাম হিমেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ সভাপতি মহসিন মোর্শেদ, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সভাপতি নুরুল আমিন, অত্র সংগঠনের সহ সভাপতি, বাকসুর সাবেক এজিএস প্রফেসর মঞ্জুরুল ইসলাম জিসান, বিএম কলেজ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের, ১৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আরমান সিকদার নুন্না, মহানগর যুবদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান রাহাত, ইসরাইল পন্ডিত প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি ::
সাবেক তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল রাত সাড়ে ১০ টার সময় বরিশাল সিটির ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর যৌথ উদ্যোগে আমতলা লায়লা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও মেয়র, একাধিক বার নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মজিবর রহমান সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ও বাস মালিক গ্রপের সভাপতি ও সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, জাসাস মহানগর সভাপতি মীর আদনান তুহিন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসিব আহমেদ অপু,,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুহুল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ, ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আঃ ছালাস প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্নাকে স্বাগত জানান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (বরিশাল বিভাগ), এডভোকেট এইচএম তসলিম উদ্দিন এর নেতৃত্বে জেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ও ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বরিশালে পৌছালে তাকে প্রথমে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিভিন্ন জেলা, উপজেলা , পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে সুপার ফাইভ নিয়ে বরিশাল ক্লাবে সভায় প্রধান অতিথি হিসেবে যোগাদান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না।

নিজস্ব প্রতিনিধি ::
নগরীতে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন পদ ফিরে পাওয়ায় ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রোববার মাগরিব বাদ জেলা মডেল জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিলটি ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা বিজয় বিহঙ্গে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি মীর আদনান তুহিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুহুল, অপর যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম বাচ্চু, বিএম কলেজের ছাত্র দলের সভাপতি মোঃ যুবায়ের, সদর উপজেলা ছাত্র দলের সভাপতি আল আমিন মৃধা, বাস্তুহারা দলের সভাপতি মোঃ রাসেদ খান তুহিন ও সাধারণ সম্পাদক সফিক মামুন, শ্রমিক দল সেক্রেটারি আঃ ছালাম।
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে গত ৮ এপ্রিল বিএনপির প্রাথমিক সদস্যসহ তার সকল পদ স্থগিত করা হয়েছিল।

নিজস্ব প্রতিনিধি,ভোলা::
দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ব্রজ গোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্বের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ যাচ্ছে। আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশ প্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার আহবান জানাই।
তিনি আরো বলেন,ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম ও আল্লাহ সাহায্য প্রার্থনা করে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ হয়েছে। ধৈর্য আর সাহসিকতার সহিত দ্বিনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন।
উপশাখা যে চারটি নিয়মিত কাজ রয়েছে তা সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় এ সভাপতি।
ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন কেন্দ্রীয় পাঠাগার স¤পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ, ছাত্রশিবিরে সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি আলমগীর মোঃ সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে চরফ্যাশনে বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

নিজস্ব প্রতিনিধি,ভোলা::
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ আনন্দ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের যুগীরঘোল চত্বর থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক আরাফাত ইসলাম (ইফতি) ও সদস্য সচিব মো. আব্দুস সামাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি, সাকিব হোসেন সাখাওয়াত, সাইফুল ইসলাম (মিঠু), সিফাত উল্লাহ সিফাত, মো. কামরুল হাসান, মোহাইমিনুল ইসলাম, সাফায়েত হোসেন সাফী, সদস্য আদনান হাছান, আবু সুফিয়ান, ছাত্রদল নেতা তাহলা জুবায়েরসহ অনেকে।
মিছিলে কেন্দ্রীয় ছাত্রদল, জেলা ছাত্রদল ও টিম-১৮ ধন্যবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন ছাত্রদলের শত শত নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, এই কমিটি কলেজ ছাত্রদলকে আরও গতিশীল করবে এবং গণতন্ত্র ও ছাত্র-অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রদল ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং শিক্ষা-শান্তি-প্রগতির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থাকবে।
তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভোলা সরকারি কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে। পরে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
এরআগে গত ১৬ অক্টোবর ছাত্রদল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
চেয়ারম্যান
অধ্যক্ষ(অব:) প্রফেসর ড.গোকুল চন্দ্র বিশ্বাস
উপদেষ্টা সম্পাদক
মো. আ. রাজ্জাক ভূইয়া (বীর মুক্তিযোদ্ধা)
উপদেষ্টা
ড.বাহাউদ্দিন গোলাপ, রাম কৃষ্ণ নাথ
পৃষ্ঠপোষক
বিশ্বজিৎ ঘোষ (বিশু)
আইন উপদেষ্টা
এ্যাড. মোঃ মিজানুর রহমান
ঢাকা জেলা বার এ্যাসোসিয়েশন
ব্যবস্থাপনা পরিচালক
সুগন্ধা মজুমদার
নির্বাহী সম্পাদক
মো. মাসুদুর রহমান চাকলা
মোবাইল:০১৭৩৫৩১৩২০৫
বার্তা সম্পাদক
আপন মন্ডল
মোবাইল: ০১৭৫৩৫৪৭০৭৪
ব্যবস্থাপনা সম্পাদক
ড. সরকার মোঃ আবুল কালাম আজাদ
মোবাইল: ০১৭২০২৫৬৪৫৭
সম্পাদক ও প্রকাশকঃ পি.সি মজুমদার শিশির
বার্তা কক্ষ ও যোগাযোগ
মোবাইলঃ ০১৭১৫৮৫১৪৯১
Sarkar Villa, House # 47- 48, Block # D, Road # 23, Pallabi, Dhaka -1216
ই-মেইল: atvnews.press@gmail.com
ওয়েব: https://anusandhantv24.com/

