নিজস্ব প্রতিবেদক ::
যতদিন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন না হবে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি শনিবার বিকেল ৪ টার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এস এম রহমাতুল্লাহ সরদারের সভাপতিত্বে ও রাহাত তালুকদারের সঞ্চালনায় জননেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরো বলেন, শেখ হাসিনার আমলে এদেশে উপর পাথরের মতো দানবের কায়দার দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, সাধারন মানুষ ছিল বাকরুদ্ধ, ভোটের দিন আগের রাতে ব্যালট বাক্স ভরে ভোট ডাকাতি করে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছিল পতিত হাসিনার অবৈধ সরকার। জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন গুলোর নেতা-কর্মী ও ছাত্র জনতা মিলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে জনগনকে স্বৈরাচার থেকে মুক্ত করে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে দলকে দিক নির্দেশনা দিয়ে দানবের সরকারকে হঠাতে মুখ্য ভুমিকা পালন করেন।

যতদিন পর্যন্ত জাতীয় নির্বাচন না হবে ততদিন আন্দোলন চলবে—-আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

অনুসন্ধান ডেস্ক ::

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির জনসমাবেশ ও মিছিলে এসে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে বিএনপি-জামায়াতের নেতাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী, চট্টগ্রামের লোহাগাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, গাজীপুরের কাপাসিয়া এবং চাঁদপুরের শাহরাস্তিতে এসব ঘটনা ঘটে।

গতকাল দুপুরে বরিশালের গৌরনদীতে বিএনপি আয়োজিত জনসমাবেশে গরমে অসুস্থ হয়ে মো. মিরাজ ফকির (৪৫) নামে এক স্কুলশিক্ষক মারা যান। তিনি বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে আনন্দ মিছিলের আয়োজন করে জামায়াত। পরে বটতলী স্টেশন প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম বক্তব্য শেষ করতেই অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাঁকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় র‍্যালিতে গিয়ে এক বিএনপি নেতা মারা গেছেন। তিনি উপজেলা বিএনপির সদস্য আল আমিন (৪৫)। তিনি সংজ্ঞা হারালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে যোগ দিতে এসে স্ট্রোক করে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার টোকনগর গ্রামের বাসিন্দা ও টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। বেলা সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালিতে এসে অসুস্থ হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

জুলাই অভ্যুত্থানের কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে ৫ জনের মৃত্যু

 

অনুসন্ধান ডেস্ক ::

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সোমবার (৪ আগস্ট) রাত ২টায় নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘আগামীকাল (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়ত কতগুলা আসন বসাবে। কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না। জানি না, এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না। যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন।’

ওই পোস্টে হান্নান মাসউদ আরও লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’শেষে তিনি লেখেন, ‘#Loud_And_Clear’

এদিকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির শীর্ষ ৫ জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ৫ সদস্য অংশ নেবেন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বাকি সদস্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

এদিকে সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে সোমবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘উন্নয়নের রাজনীতি, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। সে মোতাবেক আমাদের নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন দেশের সমগ্র জনগণের সমর্থন, বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’ নেতাকর্মীদের এ পরিকল্পনাগুলো দেশের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ এবং প্রাঙ্গণে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত। এটি থেকে বেরিয়ে যাওয়ার বোধহয় কোনো সুযোগ নেই। পরিবেশের ব্যালেন্স রক্ষা করার জন্য ইনশাআল্লাহ পাঁচ বছরে আমাদের লক্ষ্য হচ্ছে ২৫-৩০ কোটি গাছ লাগানো। যেই গাছ পরিবেশকে যেমন রক্ষা করবে একইভাবে বাংলাদেশকে বন্যা খর থেকেও রক্ষা করবে।’

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। কত অত্যাচার নির্যাতনের শিকার তা আজ এই সমাবেশের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন তাদের দেখলেই বোঝা যায়।’

তারেক রহমান আরও বলেন, ‘শুধু জুলাই-আগস্ট না বিগত ১৫ বছর ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, দাবি আদায়ের করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই সকল শহীদ এবং নির্যাতিত হয়ে বেঁচে আছেন, প্রত্যেককে সত্যিকারভাবে সম্মানিত করতে চাই। তাদের ত্যাগের প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে এগোতে হবে। এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে তারা যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমে এসেছে, সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা। সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায়।’

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করেছেন এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট  []
আজ সোমবার বাদ আছর  রাজধানীর দিলকুশা মতিঝিল এলাকায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগ পূবালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির পক্ষ থেকে ৪৮ তম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরকার মো. আবুল কালাম আজাদ,
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য মো. আতাউর রহমান হিরন
পূবালী ব্যাংক সিবিএ সভাপতি রাশিদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ পূবালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি
মো. জাহাঙ্গীর আলম
সঞ্চালনায় ছিলেন ওই কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন,

মতিঝিলে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ পূবালী ব্যাংক শাখর উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট []
আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ  করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংগঠটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য  সরকার মো. আবুল কালাম আজাদ
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা ও  ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য সিনিয়র সাংবাদিক মো. আতাউর রহমান হিরন,  ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, মানিকগঞ্জ  জেলা সভাপতি ডাঃ মো. নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগ নেতা ও  ইউপি সদস্য  মো. জাহের আলী।
সংগঠনের ঢাকা জেলার সদস্য সচিব সাংবাদিক মো.  তজিম উদ্দিন তজু, যুগ্ম আহবায়ক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান আতিক, যুগ্ম আহবায়ক ডাঃ ইমারত হোসেন ঢালী, ঢাকা বিভাগ লের নেতা মো. আবুল হোসেন, ঢাকা জেলার সদস্য ও  সাভার উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন নাহার লতা, কেরানীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মো.খবির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার আহবায়ক মো. কবির হোসেন
সঞ্চালকের দায়িত্ব পালণ করেনকেরানীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাহাঙ্গীর গাজী এবং দোয়া পরিচালনা করেন মো. ইমারত হোসেন ঢালী
আলোচনা ও দোয়া শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলার যৌথ আয়োজনে  জাতীয় শোকদিবসের আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ