নিজস্ব প্রতিনিধি, ৩ নভেম্বর রাত ১২.০৩ মি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে মহানগর জিয়া স্মৃতি পাঠাগার বরিশাল । বুধবার জোহরবাদ সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সদস্য সচিব আঃ রহমান তালুকদার। মুরাদুল ইসলাম হিমেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ সভাপতি মহসিন মোর্শেদ, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সভাপতি নুরুল আমিন, অত্র সংগঠনের সহ সভাপতি, বাকসুর সাবেক এজিএস প্রফেসর মঞ্জুরুল ইসলাম জিসান, বিএম কলেজ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের, ১৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আরমান সিকদার নুন্না, মহানগর যুবদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান রাহাত, ইসরাইল পন্ডিত প্রমুখ।

বরিশাল নগরীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিনিধি ::
সাবেক তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল রাত সাড়ে ১০ টার সময় বরিশাল সিটির ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর যৌথ উদ্যোগে আমতলা লায়লা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও মেয়র, একাধিক বার নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মজিবর রহমান সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ও বাস মালিক গ্রপের সভাপতি ও সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, জাসাস মহানগর সভাপতি মীর আদনান তুহিন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসিব আহমেদ অপু,,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুহুল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ, ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আঃ ছালাস প্রমুখ।

বরিশাল নগরীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্নাকে স্বাগত জানান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (বরিশাল বিভাগ), এডভোকেট এইচএম তসলিম উদ্দিন এর নেতৃত্বে জেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ও ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বরিশালে পৌছালে তাকে প্রথমে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিভিন্ন জেলা, উপজেলা , পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে সুপার ফাইভ নিয়ে বরিশাল ক্লাবে সভায় প্রধান অতিথি হিসেবে যোগাদান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্নাকে বরিশালে ফুল দিয়ে বরন


নিজস্ব প্রতিনিধি ::
নগরীতে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন পদ ফিরে পাওয়ায় ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রোববার মাগরিব বাদ জেলা মডেল জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিলটি ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা বিজয় বিহঙ্গে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি মীর আদনান তুহিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুহুল, অপর যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম বাচ্চু, বিএম কলেজের ছাত্র দলের সভাপতি মোঃ যুবায়ের, সদর উপজেলা ছাত্র দলের সভাপতি আল আমিন মৃধা, বাস্তুহারা দলের সভাপতি মোঃ রাসেদ খান তুহিন ও সাধারণ সম্পাদক সফিক মামুন, শ্রমিক দল সেক্রেটারি আঃ ছালাম।

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে গত ৮ এপ্রিল বিএনপির প্রাথমিক সদস্যসহ তার সকল পদ স্থগিত করা হয়েছিল।

বরিশাল মহানগরে পদ ফিরে পেলেন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন : ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি,ভোলা::
‎দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ।‎ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ব্রজ গোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্বের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ যাচ্ছে। আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশ প্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার আহবান জানাই।

তিনি আরো বলেন,ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম ও আল্লাহ সাহায্য প্রার্থনা করে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ হয়েছে। ধৈর্য আর সাহসিকতার সহিত দ্বিনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন।

উপশাখা যে চারটি নিয়মিত কাজ রয়েছে তা সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। ‎‎তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় এ সভাপতি।‎

ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় সমাবেশে ‎বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন কেন্দ্রীয় পাঠাগার স¤পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ, ছাত্রশিবিরে সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি আলমগীর মোঃ সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

‎সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে চরফ্যাশনে বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

‎‎অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

আগামী নির্বাচনে সৎ ও দক্ষ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান————কেন্দ্রীয় শিবির সভাপতি

নিজস্ব প্রতিনিধি,ভোলা::

দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ আনন্দ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের যুগীরঘোল চত্বর থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক আরাফাত ইসলাম (ইফতি) ও সদস্য সচিব মো. আব্দুস সামাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি, সাকিব হোসেন সাখাওয়াত, সাইফুল ইসলাম (মিঠু), সিফাত উল্লাহ সিফাত, মো. কামরুল হাসান, মোহাইমিনুল ইসলাম, সাফায়েত হোসেন সাফী, সদস্য আদনান হাছান, আবু সুফিয়ান, ছাত্রদল নেতা তাহলা জুবায়েরসহ অনেকে।

মিছিলে কেন্দ্রীয় ছাত্রদল, জেলা ছাত্রদল ও টিম-১৮ ধন্যবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন ছাত্রদলের শত শত নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, এই কমিটি কলেজ ছাত্রদলকে আরও গতিশীল করবে এবং গণতন্ত্র ও ছাত্র-অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রদল ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং শিক্ষা-শান্তি-প্রগতির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থাকবে।

তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভোলা সরকারি কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে। পরে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

এরআগে গত ১৬ অক্টোবর ছাত্রদল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল


স্টাফ রিপোর্টার ::
ফেরাউন-নমরুদের চেয়েও বেশি শক্তিশালী ছিলো পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী এমন মন্তব্য করেন বরিশাল-৫ আসনের (সদর) বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, সাবেক সফল মেয়র, হুইপ ও ৪ বারের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। মঙ্গলবার নগরীর কাউনিয়ায় তার বাসায় দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ, বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সাধারণ সম্পাদক ইমন এর নেতৃত্বে আইনজীবী নেতৃবৃন্দ। এ সময় মজিবর রহমান সরোয়ার আরো বলেন, বিগত পতিত সরকারের সময় অনেক খুন, গুম হয়েছে তার বিচার হতেই হবে। পাশাপাশি ধানের শীষের জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে জয়ী করার মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহবান জানান বর্ষিয়ান এ নেতা।

ফেরাউন-নমরুদের চেয়েও বেশি শক্তিশালী ছিলো শেখ হাসিনা———এ্যাড. মজিবর রহমান সরোয়ার


নিজস্ব প্রতিনিধি ::
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটের উদ্যোগে বেলা সাড়ে ১২ টার সময় বরিশাল আদালত পাড়া, তৎসংলগ্ন সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাস্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটের আহবায়ক এড নাজিম উদ্দিন আহমেদ পান্না, সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র নেতা মহসিন মন্টু, আইনজীবী শহিদ হোসেন,আইনজীবী খায়রুল বাসার মানিক, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন,আইনজীবী মতিউর রহমান সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি ::

নগরীতে বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক হুইপ ও মেয়র, সাবেক এমপি অ্যাড মজিবর রহমান সরোয়ার ১১,১২,১৩ ও ১৪ ন্ং ওয়ার্ডে আজ মঙ্গলবার দিন ব্যপি আলেকান্দা, বাংলাবাজার, আমতলা, নজরুল ইসলাম সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর যুবদল এর যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির, বাস্তহারা দলের মহানগর সভাপতি রাসেদ খান তুহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে বর্ষিয়ান এ নেতা বলেন, বিএনপির ৩১ দফার সাথে বর্তমান স্ংষ্কারের মিল আছে আর আগামী দিনে বিএনপি গণতন্ত্র শতভাগ প্রতিষ্ঠা করবে। মজিবর রহমান সরোয়ার আরো বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই দিতে হবে, বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে।

বরিশাল নগরীতে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এর লিফলেট বিতরণ


নিজস্ব প্রতিনিধি ::
পিরোজপুর-৩ আসনে (মঠবাড়িয়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি জননেতা অ্যাড.সাদিকুর রহমান লিংকন মঠবাড়িয়া উপজেলায় কর্মরত বি়ভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল আলম সফরুল ছাড়াও স্থানীয় সাংবাদিক যথাক্রমে সালাম আজাদী, মনির আকন,জামান হাবিব,ইসমাইল হোসেন, মেহেদি হাসান, মমতাজ,রোজী, তানভির প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাস্ট্র মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বি়ভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জননেতা সাদিকুর রহমান লিংকন। জননেতা সাদিকুর রহমান আরো বলেন, অবহেলিত মঠবাড়িয়া উপজেলাকে আধুনিক মডেল উপজেলা গড়ার লক্ষ্যে যা যা করা দরকার তা তিনি করবেন পাশাপাশি চাঁদাবাজি মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মঠবাড়িয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড.সাদিকুর লিংকনের মতবিনিময় সভা